মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।
পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুঃস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থের মাধ্যমে উপজেলার ৩৩১জন প্রান্তিক, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বুধবার (২৭ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি। প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি বলেন, বর্তমান সরকার হলো গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষের সরকার। দেশের ষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবিক বাংলাদেশ গড়তে সরকার সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপি'র সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে ঈদের আনন্দের হাসি। এমন মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের মাঝে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে দিয়েছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ