লোড হচ্ছে...

গাইবান্ধা সদর উপজেলা ৫ নংবল্লমঝাড় ইউনিয়নের মাদকের কালো থাবা।


মোঃ মিলন গাইবান্ধা প্রতিনিধিঃ Smtv Media গাইবান্ধা।


গাইবান্ধা জেলা সদর উপজেলা ৫ নংবল্লমঝাড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এখন মাদকের কালো থাবায় পরিণত হয়েছে। এ বিষয়ে এলাকার সচেতন মহল ১লা মে মাদক বিরোধী একটি মানববন্ধন আয়োজন করেন, মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রঘুনাথপুর (গিরিংগির মোড়) সংলগ্ন কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত স্কুলের সর্বস্তরের জনগণের ছেলে-মেয়েরা প্রতিদিনের ন্যায় স্কুলে যাতায়াত করে। অথচ লক্ষ্য নিয়ে বিষয় যে, শিশু বাচ্চারা যখন স্কুলে যাওয়ার সময় মাদক সেবীরা শিশু বাচ্চাদের সামনে ও শিক্ষক-শিক্ষিকাকে অবমাননা পূর্বক প্রকাশ্য মাদক সেবন করে মাদক সেবনকারীরা মাদকসেবনসহ প্রকাশ্যে বিক্রি করে ইয়াবা, গাজা, মানব জীবন বিধ্বংসী নেশা বিক্রি করে মাদক সম্রাটেরা। অভিযোগ উঠেছে, মাদক বিক্রেতেরা প্রকাশ্য দিনে দুপুরে মাদক বিক্রি করতেছে অথচ প্রশাসনের ভূমিকা একদমই নীরবতা। এলাকাবাসীর দাবি দ্রুত মাদক সম্রাটদের কে অনতিবিলম্বে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে বক্তারা উল্লেখ করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ