নিজস্ব রাজশাহী প্রতিবেদকঃ Smtv Media রাজশাহী।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল ১০ মে ২০২৬ খ্রিঃ ০১.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এর হোটেল নিউ (আবসিক) এর সামনে রাজশাহী টু নাটোরগামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করাকালীন সময় ঢাকাগামী যাত্রীবাহী দেশ ট্রাভেলস বাস কে থামিয়ে তল্লাশী করলে যাত্রীবেশে অভিনব কায়দায় বহনকৃত ৭৮ বোতল ফেন্সিডিল (এস্কাফ & ফেয়ারডিল), মাদক বিক্রয়ের নগদ টাকা-১৯৬০/- সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ অলিউল জীবন (২০), পিতা- মৃত গোলাম মোস্তফা, মাতা- মোছাঃ ডলি বেগম, সাং- নয়ালাভাঙ্গা, ৩২। মোঃ টিপু সুলতান (৪০), পিতা-মোঃ মঞ্জর আলী, মাতা- মোছাঃ তহমিনা বেগম, সাং- পুকুরিয়া, উভয় থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে। উক্ত মাদক সংক্রান্ত বিষয়ে আসামিদ্বয় কে জিজ্ঞাসাবাদ করলে তাহারা পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল (এস্কাফ & ফেয়ারডিল) অবৈধভাবে সংগ্রহ পূর্বক রাজশাহী সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল (এস্কাফ & ফেয়ারডিল) সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে। উক্ত গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ