লোড হচ্ছে...

জয়পুরহাট জেলার সদর থানাধীন পৌরসভাস্থ নতুনহাট রোড এলাকা হতে র‍্যাব এবং বিজিবির সমন্বয়ে বিশেষ অভিযান ।


নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগঃ Smtv Media রাজশাহী।

জয়পুরহাট জেলার সদর থানাধীন পৌরসভাস্থ নতুনহাট রোড এলাকা হতে র‍্যাব এবং বিজিবির সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দা উদ্ধার করেছে র‍্যাব-৫ এবং ২০ বিজিবি ।



 র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।



 এরই ধারাবাহিকতায় গত ০৩ মে ২০২৬ তারিখ ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল রাত্রিকালীন টহল ডিউটি করাকালিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জয়পুরহাট জেলার সদর থানাধীন পৌরসভাস্থ নতুনহাট রোড সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিস এর সামনে ফাঁকা জায়গায় বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক ও জর্দার কার্টুন পড়ে আছে। এরই পেক্ষিতে উক্ত তথ্য অধিনায়ক ২০ বিজিবি র‍্যাব-৫ সিপিসি-৩ কে অবহিত করেন। অতঃপর জনাব লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিক অধিনায়ক, জয়পুরহাট ব্যটালিয়নের নেতৃত্বে ২০ বিজিবি, জয়পুরহাট এর টহল টিম ও র‍্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট এর টহল টিম এর সমন্বয়ে একটি বিশেষ যৌথ আভিযানিক দল গঠন করা হয়। উক্ত যৌথ আভিযানিক দল চিরুনি অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার সদর থানাধীন পৌরসভাস্থ নতুনহাট সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিস এর সামনে ফাঁকা জায়গা হতে ০৪/০৫/২০২৬ ইং তারিখ ০৪০০ ঘটিকায় ৫১ কার্টুন (১৫,৬৮৬ বোতল) যৌন উত্তেজক সিরাপ এবং ০৫ বস্তা (৭২০০ পিস) জর্দা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। যাহার আনুমানিক মূল্য ৫৬,০৫৫০০/- (ছাপ্পান্ন লক্ষ পাঁচহাজার পাঁচশত) টাকা। এ বিষয়ে জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে যার জিডি নং-১৯৫, তারিখ ০৪/০৫/২০২৬ ইং।



উক্ত অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও জর্দার উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।





এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ