লোড হচ্ছে...

বীরগঞ্জ দিনাজপুরে শহীদ জিয়ার স্মরণে নানা কর্মসূচি।


মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ  Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।





বীরগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান, খাদ্য বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় বীরগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পথচারীদের মাঝে খাবার বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও দেশের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর সুযোগ্য উত্তরসূরি জননেতা তারেক রহমান সেই আদর্শ ও দর্শনকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়া। তারেক রহমান সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আকাশ চৌধুরী। উপজেলা যুববিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দেশের কল্যাণে অবদান রাখা প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম, সততা ও গণতান্ত্রিক মূল্যবোধ আজও জাতির পথপ্রদর্শক। তাঁর আদর্শ ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ দিনাজপুর প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ