লোড হচ্ছে...

বটতলা বাজার প্রবাসী ও স্থানীয় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।


সাখাওয়াত হোসেন তুষার ময়মনসিংহ প্রতিনিধিঃ Smtv Media ময়মনসিংহ।







আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৮নং দাওগাঁও ইউনিয়নের বটতলা বাজারে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘বটতলা বাজার প্রবাসী ও স্থানীয় সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় বটতলা বাজার প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এলাকার নিম্নআয়োজিত ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে এসব ঈদ উপহার তুলে দেওয়া হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য।
অনুষ্ঠানে বটতলা বাজার প্রবাসী ও স্থানীয় সমাজকল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সংস্থার দায়িত্বশীল সদস্যরা জানান, প্রবাসে থাকা এলাকার রেমিট্যান্স যোদ্ধা এবং স্থানীয় যুবসমাজের যৌথ অর্থায়ন ও অক্লান্ত পরিশ্রমে এই সংগঠনটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এলাকার যেকোনো দুর্যোগ ও সামাজিক উন্নয়নে এই সংগঠনটি সাধারণ মানুষের পাশে থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এদিকে ঈদের আগে এমন উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা। তারা সংগঠনের সকল প্রবাসী ও দেশীয় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।পরিশেষে, সকলের সুখ-সমৃদ্ধি ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ