লোড হচ্ছে...

দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স ড্রাইভারের অনিয়ম, রোগী পরিবহনে বিলম্ব।



মোঃ জাহিদ হোসেন দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: Smtv Media দিঘলিয়া খুলনা।


খুলনা দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ অ্যাম্বুলেন্স চালক মজিদ শেখ চালকের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ই মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে এ ঘটনা ঘটে।জানা যায়, হাসপাতালে এক রোগীকে দ্রুত অন্যত্র স্থানান্তরের প্রয়োজন হলে কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীরা অ্যাম্বুলেন্স চালককে একাধিকবার ফোন দেন। তবে বারবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিয়ে দেখা যায়, তিনি নিজের কক্ষে ঘুমিয়ে ছিলেন।পরে তাকে ডেকে তোলা হলে জানা যায়, জরুরি যোগাযোগের জন্য ব্যবহৃত ফোনটি তিনি অ্যাম্বুলেন্সের ভেতরে লক করে রেখে চলে এসেছিলেন। এ ঘটনায় হাসপাতালের সেবাপ্রার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।এ সময় উপস্থিত সাংবাদিকরা মজিদ শেখ চালককে ঘুম থেকে ডেকে বিষয়টি সম্পর্কে প্রশ্ন করেন। পরে তিনি দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে রোগীকে চিকিৎসার জন্য খুলনা শহরের খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল-এর উদ্দেশ্যে রওনা দেন। স্থানীয়দের অভিযোগ, জরুরি সেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এ ধরনের অবহেলা রোগীর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ