লোড হচ্ছে...

রাজশাহী সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠন সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নতুন নেতৃত্বের প্রত্যয়।


পলি রানী স্টাফ রিপোর্টারঃ Smtv Media




রাজশাহী সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সাহিত্যচর্চা, সংস্কৃতি বিকাশ, লেখক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সৃজনশীল কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নতুন এই কমিটি কাজ করবে। নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি: অনু চৌধুরী,সহ-সভাপতি: মো. শিফকুল ইসলাম,সহ-সভাপতি: রেবেকা আসাদ,সহ-সভাপতি: শেখ তৈমুর আলম সোহেল,সম্পাদক রজব আলী সহ-সম্পাদক: মেহবুব তিতুমীর ঋষভ,অর্থ সম্পাদক: মো. নজরুল ইসলাম,সহ-অর্থ সম্পাদক: দুরুলে (অভিমন্ডল) সাহিত্য সম্পাদক: আমিনা আনসারী,সহ-সাহিত্য সম্পাদক:সোহেল রানা জীবন,সাংগঠনিক সম্পাদক: ফাতেমা নুসরাত জাহান বাবলী,সহ-সাংগঠনিক সম্পাদক: সালমা পারভীন,সাংস্কৃতিক সম্পাদক: মেহবুব ইসলাম,দপ্তর সম্পাদক: রহমত,প্রচার সম্পাদক:পলি রানী,নির্বাহী সদস্যবৃন্দ:রবিনা আনিস,শিল্পী নির্মিন সিমেন,এনামুল হক মুন,রুমানা ইসলাম। রাজশাহী সাহিত্য পরিষদ সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার চর্চাকে এগিয়ে নেওয়ার একটি সংগঠন। এই পরিষদের মাধ্যমে কবিতা, গল্প, প্রবন্ধ, সাহিত্য আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লেখক ও সাহিত্যপ্রেমীদের মিলনমেলা আয়োজনসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনা করা হবে। নতুন লেখকদের উৎসাহ দেওয়া, স্থানীয় সাহিত্যকে তুলে ধরা এবং সমাজে সাহিত্য ও সংস্কৃতির ইতিবাচক ভূমিকা বৃদ্ধি করাই এর অন্যতম লক্ষ্য। নতুন কমিটির সকল সদস্যকে রাজশাহীর সাহিত্যাঙ্গনকে আরও সমৃদ্ধ করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যাশা করা যায়, নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী সাহিত্য পরিষদ সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর, সৃজনশীল ও ঐক্যবদ্ধ সাহিত্য আন্দোলন গড়ে উঠবে।রাজশাহী সাহিত্য পরিষদ।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ