কুমিল্লা বরুড়া প্রেসক্লাবের নির্বাচন আজ ৪ জুন ২৬ অনুষ্ঠিত হয়। সভাপতি নির্বাচিত হন দৈনিক মুক্তির লড়াই পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ কামরুজ্জামান জনি, সাধারন সম্পাদক পদে দৈনিক আমাদের সময় বরুড়া প্রতিনিধি মোঃ ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকের সংবাদ পত্রিকা বরুড়া প্রতিনিধি মহসিন মিয়া, সহ সভাপতি মোঃ আবদুস সালাম, অর্থ সম্পাদক এমডি আজিজুর রহমান, দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক গাজী শরীফ উদ্দিন, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, নির্বাহী সদস্য তাছলিমা আক্তার নির্বাচিত হন।এ সময় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ শাহ আলম শফি সহ নির্বাচন কমিশনের আরো সদস্য ছিলেন মোঃ আমিনুল ইসলাম ও ফয়জুল ইসলাম পলাশ। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ