লোড হচ্ছে...

ঢাকার হানিফ ফ্লাইওভারে কালিমা খচিত পতাকা অপসারণের প্রতিবাদে ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


কায়ছার হাবিব পাপ্পু দিনাজপুর প্রতিনিধিঃ Smtv Media 


ঢাকার হানিফ ফ্লাইওভারে কালিমা খচিত পতাকা অপসারণ ও অবমাননার অভিযোগের প্রতিবাদে, দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায়,এই কর্মসূচির আয়োজন করে ‘ধর্মপ্রাণ ও দেশপ্রেমিক জনতা’।কর্মসূচি অনুযায়ী, বিকেলের দিকে ঘোড়াঘাট উপজেলার  গুচ্ছগ্রাম হেলিপ্যাড মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রানীনঞ্জ বাজার হয়ে ঘোড়াঘাট-গাইবান্ধা মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়।মিছিলে অংশগ্রহণকারীরা কালিমা খচিত পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের দাবি জানান। একইসঙ্গে তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ