লোড হচ্ছে...

ঈদ পূর্ণমিলনী ও বন্ধু আড্ডা ২০২৬ অনুষ্ঠিত


জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার Smtv Media


খুলনায় এসএসসি ১৯৯৩ ব্যাচের উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে "ঈদ পূর্ণমিলনী ও বন্ধু আড্ডা ২০২৬"। খুলনার দৌলতপুর হর্টিকালচার প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ মিলনমেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এবং নানা পেশায় নিয়োজিত প্রায় ২০০ জন বন্ধু অংশগ্রহণ করেন।
দেশের বিভিন্ন জেলা থেকে এসএসসি ১৯৯৩ ব্যাচের বন্ধুরা এ অনুষ্ঠানে যোগ দেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, যশোর, বাগেরহাট, নড়াইল, মাগুরা, গোপালগঞ্জ, ফরিদপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বন্ধুদের উপস্থিতিতে মিলনমেলা প্রাণবন্ত হয়ে ওঠে।

দীর্ঘদিন পর একত্রিত হয়ে সবাই ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, স্মৃতিচারণে ফিরে যান স্কুলজীবনের সোনালি দিনগুলোতে এবং প্রাণখোলা আড্ডায় মেতে ওঠেন। হাসি-আনন্দ, গল্প আর স্মৃতির আবেগে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। বক্তারা বলেন, এমন আয়োজন শুধু বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে না, বরং পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সামাজিক যোগাযোগও আরও গভীর করে।

দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাশতা, দুপুরে আকর্ষণীয় খাবারের আয়োজন এবং বিকেলে নানা ধরনের মৌসুমি ফল নিয়ে আয়োজন করা হয় বর্ণিল ফল উৎসব।
দিনের শেষ পর্বে ছিল র‌্যাফেল ড্র (লটারি), গ্রুপ ফটোসেশন, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং সৌহার্দ্যপূর্ণ আপ্যায়ন। আনন্দ, উচ্ছ্বাস ও স্মৃতিময় মুহূর্তে ভরপুর এই মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, বন্ধুত্বের এই অটুট বন্ধন ধরে রাখতে ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে এমন মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ