লোড হচ্ছে...

রাজশাহী বাঘায় বসতবাড়িতে গাঁজার চাষ: ৪ কেজি ওজনের গাছ সহ আটক ১ জন।


আব্দুস সালাম প্রতিনিধিঃ  Smtv Media রাজশাহী।


রাজশাহীর বাঘা উপজেলায় ঘরের বসতবাড়িতে অবৈধভাবে গাঁজার গাছ চাষ করার অভিযোগে ইউসুফ আলী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বসতবাড়ি থেকে প্রায় ৪ কেজি ওজনের একটি বড় গাঁজার গাছ জব্দ করা হয়। রোববার (২১ জুন) রাত ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের হেদাতি পাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। আটককৃত ইউসুফ আলী ওই এলাকার সাবেক ইউপি সদস্য ময়েন মেম্বারের ছোট ছেলে। বাঘা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে এসআই হারুনসহ পুলিশের একটি চৌকস দল হেদাতি পাড়া গ্রামে ইউসুফ আলীর বাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে তার বাড়ির ভেতর থেকে নিষিদ্ধ ঘোষিত ৪ কেজি ওজনের গাঁজার গাছটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ স্বীকার করেছেন যে, বাণিজ্যিকভাবে বিক্রির উদ্দেশ্যেই তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত গোপনে গাছটি রোপণ ও পরিচর্যা করে আসছিলেন।এ ঘটনার পর বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।   ২২জুন আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে অপরাধ নির্মূলে আমরা স্থানীয় জনগণের তথ্য ও সক্রিয় সহযোগিতা কামনা করছি।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ