লোড হচ্ছে...

নিজ অর্থায়নে ত্রাণ বিতরণ ও রাস্তা উন্নয়নে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন জালাল গাজী ও দেলোয়ার হাওলাদার ।


মোঃনাসির উদ্দিন বিষেশ, প্রতিনিধিঃ Smtv Media  পটুয়াখালী।


মানুষ মানুষের জন্য এই চিরন্তন সত্যকে ধারণ করে নিজের সীমিত সামর্থ্যের মধ্যেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য নজির স্থাপন করেছেন গণঅধিকার পরিষদের গোলখালী ইউনিয়নের সদস্য সচিব মোঃ জালাল গাজী এবং ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ দেলোয়ার হাওলাদার। বৃহস্পতিবার সকালে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডাকুয়াচর গ্রামের অসহায় বেলাল গাজী ও মোছাঃ চাম্পা বেগমসহ কয়েকটি হতদরিদ্র পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরণ করেন তারা।ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী।স্থানীয়রা জানান, শুধু ত্রাণ বিতরণেই নয়, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন কাঁচা ও মাটির রাস্তার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন জালাল গাজী ও দেলোয়ার হাওলাদার।


বর্ষাকালে মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে তারা নিজেদের শ্রম ও অর্থ ব্যয় করে রাস্তার বিভিন্ন স্থানে মাটি ফেলে সংস্কারের কাজ করেছেন। ত্রাণ পেয়ে আবেগাপ্লুত হয়ে উপকারভোগীরা বলেন, “আমাদের খোঁজ কেউ নেয় না। এই কষ্টের সময়ে জালাল ভাই ও দেলোয়ার ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাদের এই সহযোগিতা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ।এ বিষয়ে গোলখালী ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জালাল গাজী বলেন, “আমি ও দেলোয়ার হাওলাদার নিজেরা গরিব মানুষ। তাই গরিবের কষ্ট আমরা খুব ভালো বুঝি। ইউনিয়নের বিভিন্ন মাটির রাস্তায় আমরা নিজেরাই মাটি কেটে দিয়েছি। আজও নিজ অর্থায়নে কয়েকটি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছি। যতদিন পারি, গরিব ও মেহনতী মানুষের পাশে থাকার চেষ্টা করবো মানবিকতা, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসার এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব হবে।এবিষয়ে মোঃ দেলোয়ার হাওলাদার বলেন যে আম রা  আমাদের নেতা ও জনগনের ভোটের মধ্যে দিয়ে যাকে আমরা মন্ত্রী বানিয়েছি সে আমাদের নয়নের মনি জনাব নুরুল হক নুর ভাই তার কাছে আমার আনুরধ যে গোলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডাকুয়ার চর গ্রামের মাটির রাস্তায় বর্ষার সময় ছেলে মেয়েরা স্কুলে যেতে পারেনা এবং অসুস্থ রোগী চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারেনা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যেন ও তারা তারী পাকা রাস্তা করে দেন এটা আমাদের দাবী।স্থানীয়দের ভাষায়, “নিজেরা অভাবের মধ্যে থেকেও যারা অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন, তারাই প্রকৃত মানবতার সৈনিক।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ