দেশের উন্নয়ন, অগ্রগতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে মাননীয় প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে স্বাগত জানিয়েছে শরিফা হাসান হারবাল কেয়ার সেন্টার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শরিফা হাসান হারবাল কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী মোঃ সামছুউদ্দিন রানা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর জেলার মানুষের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বিশ্বে একটি মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে। দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতায় মৌলভীবাজারও বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে জেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ করে স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মোঃ সামছুউদ্দিন রানা বলেন, দেশের জনগণের কল্যাণে সরকার যে উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে তা প্রশংসার দাবিদার। তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
শরিফা হাসান হারবাল কেয়ার সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রীর মৌলভীবাজার আগমন উপলক্ষে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলার উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে প্রধানমন্ত্রীর এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে মৌলভীবাজারে আন্তরিক স্বাগতম জানানো হয় এবং দেশের উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণে তাঁর অব্যাহত সফলতা কামনা করা হয়।


0 মন্তব্যসমূহ