লোড হচ্ছে...

মৌলভীবাজারে মানবাধিকার সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি হলরুমের সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি মঈনুল হক সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মশাহিদ আহমদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী সৈয়দ আকরাম আল-সাহান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী, সোশ্যাল ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুশন মিয়া, বড়লেখা দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাছুমুর রহমান, সমাজসেবক আব্দুল মুকিত, বিআইএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব, হাওর রক্ষা আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক এম. খসরু চৌধুরী এবং অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জোসেফ আলী চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, তাওহীদ ইসলাম দাবা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম এবং জেলা শাখার সদস্য সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সংগঠনের সদস্যরা। উপস্থিতদের মধ্যে ছিলেন মামুনুর রশীদ মহসিন, পিন্টু দেবনাথ, অ্যাডভোকেট জগদীশ দাশ, জ্যোতির্ময় চক্রবর্ত্তী, শাহ মো. ফজলুর রহমান, শামছুল আরেফিন নোমান, আব্দুর রহমান, তালেবুর রহমান, রিপন আহমদ, বিবেক চক্রবর্তী, সৈকত পাল,  দৈনিক আমাদের মাতৃভূমি ও আর.আর. টিভি নিউজ বাংলার মাল্টিমিডিয়া রিপোর্টার মো. মারুফ হোসেন, আব্দুল গনি, সাইফুল ইসলাম স্বপন, সাদিক উদ্দিন (সুমন), খালেদ আহমদ, তছলিম মিয়া ও স্বরণ সিং প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ