নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ চূড়ান্ত অনুমোদন পাওয়ায় জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা। এই ঐতিহাসিক অর্জনে বিশেষ অবদান রাখায় মাননীয় পানিসম্পদ মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী এ্যানীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে লক্ষ্মীপুরে এক বিশাল আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা ছাত্রদল।আজ লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে এই আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগান এবং সাধারণ মানুষের উচ্ছ্বাসে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।এই ঐতিহাসিক আনন্দ মিছিলটিকে সফল করতে রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগরসহ জেলার প্রতিটি উপজেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা দলে দলে ব্যানার-ফেস্টুনসহকারে এসে মিছিলে যোগ দেন। সর্বস্তরের নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে মিছিলটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের উচ্চশিক্ষার দ্বারে এক নতুন দিগন্ত উন্মোচন করল। অবহেলিত লক্ষ্মীপুরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় এবং এই বিশ্ববিদ্যালয় অনুমোদনে অগ্রণী ভূমিকা পালন করায় মাননীয় পানিসম্পদ মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী এ্যানী ভাইয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বক্তারা আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে জেলার হাজার হাজার শিক্ষার্থী নিজ এলাকাতেই বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা অর্জনের সুযোগ পাবে, যা স্থানীয় অর্থনীতি ও মেধার বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে। মিছিলে জেলা ছাত্রদল, বিভিন্ন উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মিছিল শেষে উপস্থিত নেতাকর্মী ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ