লোড হচ্ছে...

কাফাটিয়া বাজার সংলগ্ন সড়ক সংস্কার সম্পন্ন; দুই তরুণের মানবিক উদ্যোগে স্বস্তি ফিরল এলাকাবাসীর মাঝে।


রাকিবুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media 




মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া বাজার সংলগ্ন ব্রিজের সামনে সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি করেছিল। প্রায় চার ফুটজুড়ে সড়ক ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। বিশেষ করে অটোরিকশা,ইজিবাইক, সিএনজি ও মোটরসাইকেল চালকদের জন্য স্থানটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার জনপ্রতিনিধিদের নজরে আনা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন ভাঙনের পরিমাণ বাড়তে থাকে এবং এলাকাবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করে।গত মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সরেজমিনে বিষয়টি নিয়ে নিউজ প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়। পরদিন বুধবার (১৭ জুন ২০২৬) মানিকগঞ্জ ফ্রি অ্যাক্টিভিটির জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মোঃ কাউছার আহম্মেদ ও মোঃ সোহেল, ব্লগার মোঃ সুহেল, তাঁর বন্ধু ফয়সাল আহম্মেদ এবং কাফাটিয়া বাজারের এক পাইকারি মুদি দোকানদার মোঃ মোশারফ হোসেন একসঙ্গে ৪ বসতা খুয়া, ২ বসতা বালি ও ১ বসতা সিমেন্ট দিয়ে স্বেচ্ছাশ্রমে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে ভাঙা সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করেন।তাদের এই মানবিক উদ্যোগে ঝুঁকিপূর্ণ স্থানটি পুনরায় চলাচলের উপযোগী হয়ে ওঠে, ফলে স্থানীয়দের দুর্ভোগ অনেকাংশে কমে আসে।এলাকাবাসী জানান, কিছু টাকার জন্য চিয়ারমেন ও মেম্বার দের চখে পরলো না এই ভাংগা দীর্ঘদিন কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় তারা হতাশ ছিলেন। পরে স্থানীয় তরুণদের উদ্যোগে সড়কটি সংস্কার হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।স্থানীয় যানবাহন চালক ও পথচারীরা বলেন, বর্তমানে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমেছে। তবে তারা স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও টেকসই সংস্কার কাজের দাবি জানিয়েছেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ