লোড হচ্ছে...

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ করেছে বিজিবি।


মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media


​চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।​আজ মঙ্গলবার (৩০ জুন ২০২৬) ভোরে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামস্থ মাগুড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় মোবাইলগুলো উদ্ধার করে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।​তিনি জানান, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, বিগত তিন মাসে এই ব্যাটালিয়ন সীমান্তে মোট ১৩৩টি চোরাই মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মোবাইলগুলো কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ