মানিকগঞ্জের সাটুরিয়া সদর ইউনিয়নের নদীর সংযোগস্থল থেকে চন্দ্রখালী খাল পর্যন্ত চলমান পূর্ণ পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খান রিতা।পরিদর্শনকালে মন্ত্রী খালের খনন কাজের অগ্রগতি, গুণগত মান এবং স্থানীয় জনগণের সম্ভাব্য উপকারিতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, খাল পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দুলু এমপি। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।খাল পুনঃখনন কাজ পরিদর্শন শেষে মন্ত্রী সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং রোগীদের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।স্থানীয়রা আশা প্রকাশ করেন, খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর হবে এবং কৃষি ও পরিবেশের ইতিবাচক উন্নয়ন ঘটবে।পরিদর্শন শেষে মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ