লোড হচ্ছে...

কলকাতার ইসকন মন্দিরে অনুষ্ঠিত হলো-- জগন্নাথ দেবের সান পূর্ণিমা।


সমরেশ রায় ও শম্পা দাস স্টাফ রিপোর্টার Smtv Media কলকাতা, পশ্চিমবঙ্গ


আজ ২৯ শে জুন সোমবার,ঠিক বিকেল চারটায়, কলকাতার মিন্টু পার্কের সংযোগস্থলে, ইসকন মন্দিরের, শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পলে অনুষ্ঠিত হল শান পূর্ণিমা, আজ জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করালেন।


প্রতি বছরের ন্যায় এবছরও হাজার হাজার ভক্তদের মাঝে অনুষ্ঠিত হলো  শান উৎসব ও প্রসাদ বিতরণ। দূর দুরান্ত থেকে ভক্তরা সকাল থেকেই মন্দিরের সামনে জগন্নাথের জয় ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিলেন, বেলা যতো বাড়ে ভক্তদের ভিড় আরো জমতে থাকে, কিন্তু হঠাৎ করে মেঘ কালো করে প্রবল বর্ষণে অনেকটাই ভক্তদেরকে ম্নান করে দিলেও, ভক্তদের ভীর কোন অংশেই কমে না। একে একে ভক্তরা জগন্নাথ বলরাম ও সুভদ্রা কে স্নান করালে।


৫৫ তম কলকাতা ইন্টারন্যাশনাল রথযাত্রা, শুরু হবে ১৬ জুলাই মঙ্গলবার, চলবে  ২৩ শে জুলাই পর্যন্ত, ভক্তদের ও দর্শকদের জন্য খোলা থাকবে প্রতিদিন বিকেল চারটার থেকে রাত্রি নটা পর্যন্ত পার্ক স্টীট ময়দান, থাকছে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান ও জগন্নাথের নাম গান। তাহার সাথে সাথে মাঠের চতুর্দিকে থাকছে মেলা, ভোগ বিতরণ,২৪ শে জুলাই শুক্রবার উল্টো রথ, পার্ক স্ট্রিট ময়দান থেকে পুনরায় জগন্নাথ বলরাম সুভদ্রা কে নিয়ে রওনা দিবেন মন্দিরের দিকে।


এই রথযাত্রা উপলক্ষে, উপস্থিত থাকছেন বিভিন্ন অতিথি ও শিল্পীগণ, দূর দূরান্ত থেকে ভক্তরা এই কয়েকদিন জগন্নাথ বলরাম সুভদ্রার জয় ধ্বনিতে মেতে উঠবেন, এবং প্রতি বছরের ন্যায় এই বছরও রথের দড়িতে টান পড়বে ইসকন মন্দির থেকে শুরু করে গুরুসদয় রোড, আশুতোষ মুখার্জী রোড, রবীন্দ্র সদন এক্সসাইড, ময়দান হয়ে পার্কস্ট্রিটে প্রবেশ করবেন, হাজারো ভক্তদের জয়ধ্বনিতে, এবং সেখানেই চলবে পুজ অর্চনা, আর কয়েকদিন বাদেই শুরু হয়ে যাবে পাক স্টিট ময়দানে কাজের তোড়জোড়। এ সময় উপস্থিত ছিলেন কলকাতা পশ্চিমবঙ্গের প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ