লোড হচ্ছে...

আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ।


এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধিঃ Smtv Media



পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা, ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহতের লক্ষ্যে চট্টগ্রামের ডবলমুরিং থানার ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন তানজিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান নয়নের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মোহন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ও মুজিবুর রহমান বাবু। এছাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফরিদ ও রাজু, ২৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জসিম, ২৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মামুন এবং যুগ্ম আহ্বায়ক রিকু, সালাহ উদ্দিন ও রাকিব উপস্থিত ছিলেন।কর্মসূচিতে নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ড এবং উসকানিমূলক তৎপরতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩০ জুন পর্যন্ত সতর্ক ও সজাগ অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই ডবলমুরিং থানার ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এ অবস্থান কর্মসূচি পালন করছে।এ সময় ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়, রায়হান কবির রবিন, সাবের হোসেন স্বজল, বাচ্ছু, সেকান্দর, আবু সৈয়দ ও বাপ্পিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ