র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুর ক্যাম্প এর যৌথ আভিযানিক দল গত ১৪ জুন ২০২৬ তারিখ ১৮.৩০ ঘটিকায় নাটোর জেলার সিংড়া থানাধীন ০৫ নং চামারি ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড প্যাঙ্গাসিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার ০৩ (তিন) জন আসামী ০১। মোঃ সুজন মিয়া (২৬), পিতা-হাফিজুর রহমান, সাং-বাচামারা, ইউপি-নরিনা, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, ০২।
মোঃ আরিফুল ইসলাম সবুজ (৩৮), পিতা-মোঃ ইসমাইল হোসেন, সাং-সোনাপুর, ইউপি-চামারী, থানা-সিংড়া, জেলা-নাটোর, ০৩। মোঃ এমদাদুল হক (৩৭), পিতা-মৃত এনসার আলী, মাতা-মোছাঃ গোলেনুর খাতুন, সাং-গোবরে খে, ইউপি-বেতিল, থানা-এনায়েতপুর, জেলা-সিরাজগঞ্জ 'কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত দুইটি মোবাইল ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে ০১। মোঃ সুজন মিয়া (২৬), ০২। মোঃ আরিফুল ইসলাম সবুজ (৩৮) এবং ০৩। মোঃ এমদাদুল হক (৩৭)'কে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার মামলা নং-১১, তারিখ-২৭/০৫/২০২৬ খ্রি. ধারা-৩৯৫/৩৯৭
পেনাল কোড মূলে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।
পেনাল কোড মূলে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।





0 মন্তব্যসমূহ