রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রাশিয়ান এডুকেশন এক্সপো ২০২৬’। শনিবার (১৩ জুন) সকাল ১০টা থেকে রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার চেজ রাজ্জাক স্যুটস (হাউস-৭৭, রোড-২) এ শিক্ষামেলার উদ্বোধন হয়। মেলাটি শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এবং শেষ হবে রোববার (১৪ জুন)।রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষার্থী, অভিভাবক ও আগ্রহীদের বিস্তারিত তথ্য প্রদানের লক্ষ্যে এ আয়োজন করেছে Russian Center for Education, Bangladesh।মেলায় অংশগ্রহণকারীরা রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া, বিভিন্ন কোর্স ও প্রোগ্রাম, বৃত্তির সুযোগ, টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, আবাসন ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জীবনযাপন সম্পর্কিত সর্বশেষ তথ্য জানতে পারবেন।
এছাড়া শিক্ষা পরামর্শক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন এবং উচ্চশিক্ষা বিষয়ক ব্যক্তিগত পরামর্শ প্রদান করবেন।আয়োজকরা জানান, এক্সপোতে মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), এভিয়েশন, মেরিন, তথ্যপ্রযুক্তি (আইটি), বিজনেস, ম্যানেজমেন্ট ও কৃষিসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন শিক্ষাক্রম সম্পর্কে তথ্য তুলে ধরা হবে। পাশাপাশি বৃত্তি, শিক্ষা ব্যয় ও আবাসন সুবিধা সম্পর্কেও বিস্তারিত ধারণা দেওয়া হবে।অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের জন্য বিশেষ ডিসকাউন্ট ভাউচার, শিক্ষামূলক উপকরণ এবং বিভিন্ন উপহার প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। রাশিয়ান সেন্টার ফর এডুকেশন, বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজনের মূল লক্ষ্য বাংলাদেশ ও Russiaর মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ সহজলভ্য করে তোলা।রাজশাহীসহ আশপাশের জেলার শিক্ষার্থী, অভিভাবক ও উচ্চশিক্ষায় আগ্রহীদের এই শিক্ষামেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।আরও তথ্যের জন্য রাশিয়ান সেন্টার ফর এডুকেশন, বাংলাদেশের ঢাকা অফিস (এইচ-১/৩, রোড-২১/সি, নিকুঞ্জ-২) অথবা ০১৭৫১-০২৮১৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ