লোড হচ্ছে...

আজ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media 




চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বাসাবাড়ি পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম আরও বেগবান করতে ‘পৌরবাসীর বর্জ্য বিষয়ক আচরণ পরিবর্তন কার্যধারা প্রণয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০জুন) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পৌরসভা সূত্রে জানা যায়, শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে পৌরসভা দীর্ঘদিন ধরে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ২নং ওয়ার্ডের প্রফেসর পাড়া, শান্তিবাগসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে পৌরসভার পক্ষে এসডিসি এগ্রো লিমিটেডের কর্মীরা পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করছেন। এ উদ্যোগের ফলে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও পরিবেশসম্মত হবে বলে আশা করা হচ্ছে। কর্মশালায় বক্তারা বলেন, উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ নিশ্চিত করা গেলে পরিবেশ দূষণ কমবে, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সহজে ব্যবস্থাপনা করা সম্ভব হবে এবং শহর পরিচ্ছন্ন রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। এ কার্যক্রম পর্যায়ক্রমে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সব ওয়ার্ডে সম্প্রসারণ করা হবে। পৌরসভাকে একটি ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম সফল করতে সকল পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আহসান হাবীব ও প্রশাসনিক কর্মকর্তা মো. নূরে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ