লোড হচ্ছে...

চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ জন আসামি গ্রেপ্তার ।


মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media 




চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. ইয়াসির আরাফাতসহ সংশ্লিষ্ট সদর মডেল  থানার ইনচার্জ একরামুল হোসাইন ও পুলিশ সদস্যরা অংশ নেন। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলার ৫ জন, সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ