লোড হচ্ছে...

দৌলতপুর-চকহরিচরণ-বিষ্ণুপুর খেয়াঘাট সড়ক সংস্কার ও স্থায়ী সেতু নির্মাণের দাবি।


রাকিবুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media 




মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা থেকে চকহরিচরণ হয়ে বিষ্ণুপুর খেয়াঘাট পর্যন্ত সংযোগ সড়ক সংস্কার এবং নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই রুটে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদী পারাপার এবং ভাঙাচোরা সড়কের কারণে সাধারণ মানুষের কষ্ট আরও বেড়ে যায়।



এলাকাবাসী জানান, একটি স্থায়ী সেতুর অভাবে দৌলতপুর উপজেলার প্রায় এক লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যাতায়াত, রোগীদের দ্রুত চিকিৎসাসেবা গ্রহণ এবং কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সেতুর অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে মনে করেন স্থানীয়রা।


এ অবস্থায় দ্রুত সংযোগ সড়ক সংস্কার এবং নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ