নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু-এর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। তারা বলেন, দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে হারুনার রশিদ খান মুন্নুর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।পরে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল মানিকগঞ্জ জেলা শাখা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ