লোড হচ্ছে...

পটুয়াখালীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথিদের এক দিন ব্যাপী আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।


মোঃ মামুন হোসাইন স্টাফ রিপোর্টারঃ Smtv Media 




পটুয়াখালী সদর উপজেলা ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথি কিশোরীদের আইজিএ প্রশিক্ষণ ১১ জুন সকালে, ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী উক্ত হাঁস-মুরগি প্রতিপালন প্রশিক্ষণ পরিচালনা করেন পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার(হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার), উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর পটুয়াখালী সদর -শাহ মো: ফয়সাল তালুকদার, এ সময় উপস্থিত ছিলেন,  ব্র‍্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর- মোঃ নেফাজ উদ্দিন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) - মোঃশরিফুল আলম, প্রশিক্ষণে ব্র্যাক সামাজিক ক্ষমতায়েন ও আইন সুরক্ষা কর্মসূচি কতৃক পরিচালিত স্বপ্নসারথি গ্রুপের ৩৭ জন কিশোরী অংশগ্রহণ করেন, সকল কিশোরীর বয়স ১৬ বছর ও তদূর্ধ্ব,  প্রশিক্ষণটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পটুয়াখালী সদর অফিসার মোঃ সালাহউদ্দিন ও কমিউনিটি অর্গানাইজার শিউলি বেগম সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ