লোড হচ্ছে...

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ করেছে কোস্টগার্ড।


ক্রাইম নিউজ নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media তারিখঃ ০৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ।






মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে এরই ধারাবাহিকতায় অদ্য ০৮ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ প্রেমতলী বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানাধীন নৌকার ঘাট নামক এলাকার পদ্মা নদীর চর দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল অভিযান পরিচালনার উদ্দেশ্যে পদ্মা নদীর পাড়ে ফাঁদ পেতে থাকে। দীর্ঘ সময় ফাঁদ পেতে থাকার পর বিজিব‘র আভিযানিক দল দেখতে পায় যে, ০১ জন লোক একটি ব্যাগ হাতে নিয়ে পদ্মা নদীর পাড় দিয়ে তাদের দিকে আসছে। লোকটি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা ব্যাগটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ০২ প্যাকেট (২০০ গ্রাম) ভারতীয় হেরোইন সদৃশ্য দ্রব্য (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ