শনিবার নগরীর একটি গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত এ সভায় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।বক্তারা অভিযোগ করেন, ফ্লাইওভার নির্মিত হলে নিউ মার্কেটসহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়বে এবং সাধারণ মানুষের চলাচলেও নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। তারা প্রকল্পটি বাস্তবায়নের আগে জনমত যাচাই ও সম্ভাব্য প্রভাব নিয়ে পুনরায় সমীক্ষা পরিচালনার দাবি জানান।প্রতিবাদ সভা থেকে দ্রুত ফ্লাইওভার প্রকল্পের কার্যক্রম স্থগিত করে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।সভা শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেন এবং তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ