লোড হচ্ছে...

মানিকগঞ্জে শুরু হচ্ছে কঠোর অভিযান আটিগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স:


রাকিবুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media 




মানিকগঞ্জ জেলার আটিগ্রাম ইউনিয়নে কৃষিজমি ও পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ড বন্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে শিগগিরই কঠোর অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। এতে একদিকে যেমন আবাদি জমির ক্ষতি হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছেন।সংশ্লিষ্টরা জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। যারা এখনো অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত রয়েছেন, তাদের দ্রুত এ কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সচেতন মহল মনে করছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে প্রশাসনের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ মাটি কাটা সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব হবে। স্থানীয়রা বলছেন, কৃষিজমি দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। তাই ব্যক্তিস্বার্থে কৃষিজমি ধ্বংস ও পরিবেশের ক্ষতি করে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড চলতে দেওয়া উচিত নয়। তারা অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ