চাঁদপুরে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। তাদের দাবি, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের অবদানের যথাযথ মূল্যায়ন করে মাসিক সম্মানী ভাতা অন্তত ৫ হাজার টাকা বৃদ্ধি করুক।মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ভাষ্য, স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের মর্যাদা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সম্মানী ভাতা বৃদ্ধি সময়ের দাবি।এ বিষয়ে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, চাঁদপুর জেলা শাখার সদস্য জাহিদ হোসেন বলেন, “বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি, ২০২৬-২৭অর্থবছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধি করা হোক। একই সঙ্গে দেশের সকল মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানাই—এই ন্যায্য দাবির পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে সোচ্চার হোন। বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে এবং তাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ