লোড হচ্ছে...

কিশোরগঞ্জ নজরুল চেতনায় মুখরিত কিশোরগঞ্জ: সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়।


এনামুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media
 

জেলা পুলিশ কিশোরগঞ্জ আজ ০২ জুলাই বৃহস্পতিবার বিকাল ০৫ঃ০০ ঘটিকায় জাতীয় কবি নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন কিশোরগঞ্জ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়।আলোচনা সভায় পুলিশ সুপার মহোদয় কবি নজরুলের সাম্য, অসাম্প্রদায়িক চেতনা এবং তরুণ সমাজের ওপর তাঁর কবিতার অনবদ্য প্রভাব নিয়ে অত্যন্ত অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি উল্লেখ করেন, নজরুলের বিদ্রোহী চেতনা ও দেশপ্রেম তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সব ধরনের অন্যায় থেকে দূরে রেখে একটি সুন্দর সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে।আলোচনা পর্ব শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় নজরুলের গান, কবিতা আবৃত্তি এবং নৃত্যনাট্য উপভোগ করেন উপস্থিত দর্শক ও অতিথিবৃন্দ। নজরুল চেতনা ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ