লোড হচ্ছে...

বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন।


মোজাম্মেল হক:বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ Smtv Media

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের ওয়াজ কুরুনী’র বসতবাড়িতে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, নারী লাঞ্ছনা এবং নিরীহ মানুষের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।মানববন্ধনে বক্তারা অবিল¤ে^ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্পত্তি জবরদখলের অপচেষ্টা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে সর্বস্তরের সচেতন মহলের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে প্রায় এক ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেন এবং হামলার বিচার দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মাওলানা মো. নোমান সিদ্দিকী, মো. ওয়াজ কুরুনী, সজিব ইসলাম, আনোয়ার হোসেন, মো. আলামিন ইসলাম, আছিয়া খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ভুক্তভোগী মো. ওয়াজ কুরুনী অভিযোগ করেন, গত ১৪ জুলাই রাত প্রায় ৮টার দিকে ভোগনগর ইউনিয়নের বিজয়পুর এলাকার আব্দুল মান্নান, কসাই শেরু, হৃদয় ও আরিফসহ ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল পূর্বপরিকল্পিতভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ব্যাপক ভাঙচুর চালায় এবং নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০ থেকে ১২ জনকে মারধর করে আহত করে। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা বেআইনিভাবে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে, দোকানপাটে ভাঙচুর চালায় এবং ঘরে থাকা মালামাল নষ্ট করে।হামলার সময় নারীদের সঙ্গে অশোভন আচরণ, লাঞ্ছিত ও হেনস্থা করা হয় বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানান তিনি| বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে।

হামলা, ভাঙচুর, দখলচেষ্টা ও নির্যাতনের মতো ঘটনায় স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বলেন, এমন ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও দাবি করেন, ভুক্তভোগী পরিবারগুলোর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পত্তি জবরদখলের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয়।সন্ত্রাস, হামলা, ভাঙচুর ও নারী নির্যাতনের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আস্থাহীনতা ˆতরি হবে। কর্মসূচির শেষ দিকে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে| তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ