পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, গলাচিপা উপজেলার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবী।খারিজ্জমা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দীর্ঘদিন ধরে আইন পেশা, শিক্ষা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই প্রবীণ ব্যক্তিত্বের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী।রাজনৈতিক নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকেই তাঁর সুস্থতা কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছেন।গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, “অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আইন পেশা এবং সমাজসেবায় অবদান রেখে আসছেন।আমরা তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তাঁকে শারীরিক সুস্থতা দান করুন এবং দ্রুত পরিবারের সবার মাঝে ও কর্মময় জীবনে ফিরিয়ে আনুন এই দোয়া করি।স্থানীয় বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।সর্বস্তরের মানুষের প্রত্যাশা, এই প্রবীণ আইনজীবী শিগগিরই সুস্থ হয়ে আবারও সমাজ ও মানুষের কল্যাণে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ