লোড হচ্ছে...

ক্যান্সারে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।


মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন Smtv Media

মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মতরা ইউনিয়নের বাড়াই ভিকড়া বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন শনিবার (২৫ জুলাই ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিকেল ৫টায় বিশ্বাসপাড়া জামে মসজিদ ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে বিকেল ৬টায় একই স্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বিশ্বাসপাড়া কবরস্থানে দাফন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সায়েক সিহাব উদ্দিন এবং মানিকগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জুলুস খান উপস্থিত ছিলেন।এছাড়া মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শংকর লাল ঘোষ, বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মজনু বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজায় অংশ নেন।

পরিবারের সদস্যরা জানান, মরহুমের পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নয়াকান্দি গ্রামে। তবে তিনি প্রায় ৪৫ বছর ধরে মানিকগঞ্জের বাড়াই ভিকড়া বিশ্বাসপাড়া গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিনের মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ