মানিকগঞ্জ জেলা শহরের বকজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির ফেলো সাইদুর রহমান বয়াতি, মাছরাঙা টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাবলু, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আইনজীবী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা। বক্তারা মাছরাঙা টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।পরে অতিথিবৃন্দ কেক কেটে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

0 মন্তব্যসমূহ