কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নার্গিস আক্তার মুন্নি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাদের মতামত শুনছেন। নার্গিস আক্তার মুন্নি বলেন, জনগণের আস্থা, দোয়া ও ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।তিনি আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বেকার যুবকদের কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।এদিকে, গণসংযোগকালে স্থানীয় অনেকেই তাঁকে শুভেচ্ছা ও সমর্থন জানান। নার্গিস আক্তার মুন্নি সকলের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, জনগণের সেবাই হবে তাঁর মূল লক্ষ্য এবং নির্বাচিত হলে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ