লোড হচ্ছে...

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।


নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media তারিখঃ ০৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ।


মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ০০১০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র চৌকষ আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, চারঘাট থানাধীন টাংগন নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে চৌকষ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কলা বাগানের মধ্যে ফাঁদ পেতে থাকেন। এমতাবস্থায় চৌকষ আভিযানিক দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী কলা বাগানের দিকে আসছে। তৎক্ষনাৎ মাদক কারবারীকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ৫৯ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ