লোড হচ্ছে...

মানিকগঞ্জে গোলড়ায় ট্রাকচাপায় শিক্ষার্থীর মা নিহত, আহত দুই শিক্ষার্থী ।


মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন।


মানিকগঞ্জের সদর উপজেলার গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগতির ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রাকের হেলপারও রয়েছেন। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও সাভারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গোলড়া এলাকায় আকিজ টেক্সটাইল ও আকিজ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি ট্রাকের সামনের চাকা হঠাৎ বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এ সময় রাস্তা পারাপারের অপেক্ষায় থাকা দুই শিক্ষার্থী ও এক নারী গুরুতর আহত হন। পরে ট্রাকের ধাক্কায় চালকের সহকারীসহ আরও একজন আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত কামনা রানীকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির চাকা ফেটে যাওয়ার পর মুহূর্তেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মহাসড়কের পাশে অপেক্ষমাণ পথচারী ও শিক্ষার্থীরা ট্রাকের নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বর জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ