লোড হচ্ছে...

চাঁদপুরে পুরান বাজারের ১০৫ বছরের ঐতিহ্যবাহী দাতব্য চিকিৎসালয় পুনরায় চালুর জোর দাবি।


জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টারঃ Smtv Media

আমি চাঁদপুরের সন্তান এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পুরাণবাজারের সাধারণ মানুষ, নিম্নআয়ের পরিবার ও অসহায় মানুষের স্বার্থে চাঁদপুর শহরের পুরাণবাজারে অবস্থিত ১০৫ বছরের ঐতিহ্যবাহী পৌরসভা পরিচালিত দাতব্য চিকিৎসালয়টি দ্রুত পুনরায় চালুর জোর দাবি জানাচ্ছি।দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে এই চিকিৎসালয়টি মাত্র ২ টাকার বিনিময়ে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ প্রদান করে হাজারো দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল হিসেবে কাজ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে প্রায় দুই বছর ধরে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। ফলে অসংখ্য অসহায়, দিনমজুর ও স্বল্প আয়ের মানুষ সহজলভ্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।১০৫ বছরের ঐতিহ্য বহনকারী এমন একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকা কোনোভাবেই কাম্য নয়। এটি শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়, বরং পুরাণবাজারের মানুষের ইতিহাস, মানবিকতা ও জনসেবার এক উজ্জ্বল স্মারক।চাঁদপুরের গর্বিত সন্তান ও মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক মহোদয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে চাঁদপুরবাসী গর্ব অনুভব করে। সেই আস্থার জায়গা থেকেই পুরাণবাজারবাসীর পক্ষ থেকে তাঁর প্রতি বিনীত আবেদন—আপনি বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন এবং এই ১০৫ বছরের ঐতিহ্যবাহী দাতব্য চিকিৎসালয়টি দ্রুত পুনরায় চালুর ব্যবস্থা করুন।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার আন্তরিক প্রচেষ্টা ও সদিচ্ছার মাধ্যমে এই জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটি আবারও চালু হবে। এর ফলে হাজারো অসহায় মানুষ স্বল্পমূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ ফিরে পাবে এবং চাঁদপুরের শতবর্ষের এই মানবিক ঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পাবে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ