দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বরেন্দ্র অঞ্চলে চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশায় রয়েছেন স্থানীয় কৃষকরা। ভুট্টাচাষি মিঠু মিয়া বলেন, ঘোড়াঘাট উপজেলা বরেন্দ্র এলাকা হওয়ায় আগে বছরে বেশি ফসল ফলানো সম্ভব হতো না। কৃষি বিভাগের পরামর্শে এবার তিনি উচ্চ ফলনশীল হাইব্রিড কাবেরী জাতের ভুট্টা চাষ করেছি। এতে ফলনও হয়েছে ভালো। প্রতি বিঘায় গড়ে ৫০ থেকে ৫৫ মণ ভুট্টা পাওয়া যাচ্ছে। বর্তমানে প্রতি মণ ভুট্টা বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকায়।আরেক কৃষক মোফাজ্জল হোসেন বলেন, উৎপাদন খরচ অনেক বেড়ে গেলেও ভুট্টার দাম তুলনামূলক কম। গত বছরের তুলনায় এবার বীজ, সার, সেচ ও শ্রমিকের মজুরি-সব ক্ষেত্রেই খরচ বেড়েছে। পাশাপাশি দেশে পর্যাপ্ত ভুট্টা উৎপাদন হলেও বিদেশ থেকে আমদানি অব্যাহত থাকায় কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না।দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, ভুট্টা চাষের জন্য ঘোড়াঘাট উপজেলা খুবই উপযোগী। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতে দাম কিছুটা কম থাকলেও বর্তমানে ভুট্টার দাম কিছুটা বেড়েছে।কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় ২ হাজার হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এ থেকে প্রায় ২৮ হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ