মৌলভীবাজার সদর উপজেলায় একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল আজিজ (৩২)। তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শুটকি ব্যবসায়ী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দি ম/রদেহ পড়ে থাকতে দেখেন সংশ্লিষ্টরা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাত ১টার দিকে মৌলভীবাজার সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ম/রদেহ উদ্ধারের কাজ শুরু করে।হ/ত্যাকাণ্ডটি কীভাবে এবং কেন ঘটেছে, তা নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ম/রদেহের অবস্থা দেখে এটি একটি পরিকল্পিত হ/ত্যাকাণ্ড বলে ধারণা করছেন স্থানীয়রা। শুটকি ব্যবসার কোনো অভ্যন্তরীণ বিরোধ নাকি অন্য কোনো পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার জেরে এই নৃশংস ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে ম/রদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ম/য়/না/তদন্তের রিপোর্ট এবং বিস্তারিত তদন্তের পর মৃ/ত্যুর সঠিক কারণ জানা যাবে।ম/রদেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই হ/ত্যাকাণ্ডের নেপথ্যে কী রয়েছে, তা জানতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ