লোড হচ্ছে...

মানিকগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।


বীর মুক্তিযোদ্ধা আজাহার হোসেন ষ্টাফ রিপোর্টারঃ Smtv Media মানিকগঞ্জ।

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিট শিবালয় থানার শাহেলী এলাকায় অভিযুক্তের নিজ বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শাহেলী এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মো. আব্দুল আলিম (২৩) নামে এক ব্যক্তির বসতঘরে তল্লাশি চালিয়ে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আব্দুল আলিম শিবালয় উপজেলার শাহেলী গ্রামের হোসেন আলীর ছেলে।ডিএনসির দাবি, আব্দুল আলিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।‌

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ