লোড হচ্ছে...

সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি (SMC) গঠন।


নুরুল আলম বান্দরবান জেলা প্রতিনিধিঃ Smtv Media

আজ ২০ জুলাই ২০২৬ ইংরেজি রোজ সোমবার। সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কাজি মো: আজিজ উদ্দিন (অব: আর্মি)-কে সভাপতি মনোনীত করা হয়। নতুন এই কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে এবং এতে মোট সদস্য সংখ্যা ১১ জন।নবনিযুক্ত সভাপতি কাজি মো: আজিজ উদ্দিন তার বক্তব্যে উপস্থিত সকল সদস্য ও শিক্ষক বৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানউন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ