সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার প্রত্যয় নিয়ে খুলনা বিভাগের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহুল প্রচারিত দৈনিক আজকের কণ্ঠস্বর-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী দিঘলিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।বুধবার (১ জুলাই) উপজেলার চন্দনীমহল কাটাবনস্থ জে এস রিভার ভিউ পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, বৃক্ষরোপণ, সাংবাদিকদের মিলনমেলা, শুভেচ্ছা বিনিময়, সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। উদ্বোধক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন দৈনিক আজকের কণ্ঠস্বর-এর প্রকাশক ও সম্পাদক তাহমিনা আক্তার শিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. ফরহাদ হোসেন, উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রকিব মল্লিক এবং স্টার জুট মিলস এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি গাজী এনামুল হাসান মাসুম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি আহাদুল সানা। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো. আহমেদ এবং গীতা পাঠ করেন মৃত্যুঞ্জয়।
স্বাগত বক্তব্যে তাহমিনা আক্তার শিপন বলেন, সংবাদপত্র শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। সত্য, ন্যায় ও জনস্বার্থের প্রশ্নে আপসহীন অবস্থান নিয়ে দৈনিক আজকের কণ্ঠস্বর ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে।আলোচনা সভায় বক্তব্য রাখেন এস. এম. সাইফুল ইসলাম কবির, মিলন হোসেন, বেনজীর আহমেদ মুকুল, মফিজুর রহমান টুকু, শেখ খায়রুল ইসলাম, খান মহিদুল ইসলাম, শাহজাহান আলী খান, সৈয়দ জাহিদুজ্জামান, সৌমিত্র দত্ত, জাহিদ হোসেন, আবিদা আজাদ, ইকবাল হোসেন ও পলি আক্তারসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও সুধীজন। বক্তারা বলেন, অপতথ্য ও গুজবের এই সময়ে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই। গণমাধ্যমকে সত্য প্রকাশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজন ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি এবং দৈনিক আজকের কণ্ঠস্বর-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এস. এম. সাইফুল ইসলাম কবিরকে ‘শ্রেষ্ঠ সাংবাদিক সম্মাননা’ প্রদান করা হয়। সুন্দরবন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ, মানবাধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা গ্রহণ করে এস. এম. সাইফুল ইসলাম কবির বলেন, এ সম্মান সত্যনিষ্ঠ সাংবাদিকতার প্রতি তাঁর দায়বদ্ধতার স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, বৃক্ষরোপণ এবং সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, পেশাগত নৈতিকতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মাত্র দুই বছরের পথচলায় উন্নয়ন, শিক্ষা, কৃষি, পরিবেশ, সুন্দরবন, মানবাধিকার ও জনজীবনের গুরুত্বপূর্ণ নানা বিষয় সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে তুলে ধরে দৈনিক আজকের কণ্ঠস্বর পাঠকমহলে একটি আস্থাশীল সংবাদমাধ্যম হিসেবে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার প্রকাশক, সম্পাদক, সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা দেশ-বিদেশে অবস্থানরত প্রতিনিধি, পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ