লোড হচ্ছে...

দিঘলিয়াতে বছরের পর বছর অপেক্ষা, থমকে আছে দিঘলিয়ার স্বপ্নের ভৈরব সেতু।


জাহিদ হোসেন দিঘলিয়া স্টাফ রিপোর্টারঃ Smtv Media

"আজ হবে, কাল হবে, পরশু হবে, আগামী বছর হবে"—এমন অসংখ্য আশ্বাসের পর কেটে গেছে কয়েক বছর। কিন্তু দিঘলিয়াবাসীর বহুল প্রতীক্ষিত ভৈরব সেতু এখনো বাস্তবে রূপ নেয়নি। প্রকল্পের অগ্রগতি নিয়ে একের পর এক প্রতিশ্রুতি মিললেও দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশার তুলনায় খুবই সীমিত। ফলে দিন দিন বাড়ছে মানুষের হতাশা ও ক্ষোভ।এই সেতু নির্মিত হলে দিঘলিয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসত। ব্যবসা-বাণিজ্যের প্রসার, কৃষিপণ্য পরিবহনে সুবিধা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হতো।

অথচ দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তার কারণে সেই সম্ভাবনা এখনো অধরাই রয়ে গেছে।দিঘলিয়ার মানুষ আজও একটি প্রশ্নের উত্তর খুঁজছেন কবে শেষ হবে এই অপেক্ষা? কবে বাস্তবে রূপ নেবে বহু আকাঙ্ক্ষিত ভৈরব সেতু? সেই উত্তর সময়ের কাছে অজানা, আর স্থানীয়দের ভাষায়—"এখন শুধু অপেক্ষা, আর অপেক্ষা।"এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ