মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম (বিপিএম) এবং সিভিল সার্জন ডা. আইফী ফেরদৌস।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জাকিয়া আক্তার।আলোচনা সভায় বক্তারা দেশের টেকসই উন্নয়ন, জনসংখ্যা ব্যবস্থাপনা এবং তরুণ জনগোষ্ঠীর সক্ষমতাকে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।পরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ