'পটুয়াখালীতে উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় বৈরী আবহাওয়াকেও উপেক্ষা করে উপজেলা প্রশাসন ও বিআরডিবি, গলাচিপার যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিআরডিবির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, বেইজ বিল্ড ডিজিটাল মাধ্যমিক বিদ্যালয় এবং বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।পরে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাবুল গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি'র পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের প্রতিনিধি মো. আবু নাঈম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সগীর হোসেন, গলাচিপা থানার প্রতিনিধি এসআই সোহান আহমেদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশ্রাফুজ্জামান, উপজেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ মো. আবদুল জব্বার খান, প্রেস ক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন এবং সাধারণ সম্পাদক মু. জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিআরডিবির ২৩ জন সদস্যের মাঝে মোট ১৮ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।বক্তারা বলেন, পল্লী উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিআরডিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ