লোড হচ্ছে...

মানিকগঞ্জে ৫০ গ্রাম গাঁজাসহ যুবকের ৩ মাসের কারাদণ্ড।



বীর মুক্তিযোদ্ধা আজাহার হোসেন স্টাফ রিপোর্টার Smtv Media মানিকগঞ্জ।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার বেউথাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (২৭ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. দেলোয়ার হোসেন (৩৪)। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার পূর্ব কুষ্টিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রহিম।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় দেলোয়ার হোসেনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। মাদক সেবন এবং মাদকাসক্ত অবস্থায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ